Latest News!

*** আগামী ২০১৬ সালের ১লা জানুয়ারি থেকে আনোয়ারা-তে কম্পিউটার প্রোগ্রামিং কোর্স চালু হতে যাচ্ছে। যদি কেউ এই কোর্সে অংশগ্রহন করতে আগ্রহী হন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারেঃ 01835889444 ***

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

ইন্টারনেট প্রোটোকল সুইট

ইন্টারনেট প্রোটোকল সুইট (ইংরেজি: Internet protocol suite) সেইসব যোগাযোগ প্রোটোকল (communications protocol)-এর সেট যাদের নিয়ে গঠিত প্রোটোকল স্তুপ বা স্ট্যাক (protocol stack)-এর উপর ভিত্তি করে ইন্টারনেট এবং বেশির ভাগ বাণিজ্যিক কম্পিউটার নেটওয়ার্ক কাজ করে। এটির দুইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোটোকল হল ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল (টিসিপি) এবং ইন্টারনেট প্রোটোকল (আইপি), তাই এটিকে টিসিপি/আইপি
প্রোটোকল নামেও ডাকা হয়।
ইন্টারনেট প্রোটোকল সুইটকে কতগুলি স্তরের একটি সেট হিসেবে কল্পনা করা যাতে পারে। প্রতিটি স্তর উপাত্ত সঞ্চার বা ট্রান্সমিশন সংক্রান্ত এক সেট সমস্যার সমাধান করে, এবং উচ্চ-স্তরের প্রোটোকলগুলিকে সুসংজ্ঞায়িত সেবা প্রদান করে। উপরের স্তরগুলি ব্যবহারকারীর সাথে যৌক্তিকভাবে কাছে অবস্থিত এবং বিমূর্ত উপাত্ত নিয়ে কাজ করে, অন্যদিকে নিম্নস্তরের প্রোটোকলগুলি এই উপাত্ত কীভাবে ভৌত উপায়ে সঞ্চরণযোগ্য রূপে রূপান্তরিত বা অনুবাদ করা যায়, তা বাস্তবায়ন করে। টিসিপি/আইপি মডেলে চারটি স্তর বা লেয়ার আছে [১]: নেটওয়ার্ক অ্যাক্‌সেস, ইন্টারনেট, ট্রান্সপোর্ট ও অ্যাপ্লিকেশন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন