এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা বা এসিএম ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (সংক্ষেপে এসিএম-আইসিপিসি বা শুধুই আইসিপিসি) সারা বিশ্বের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য একটি মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা। আইবিএম এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করে থাকে। আইসিপিসির সদর দপ্তর বেইলর বিশ্ববিদ্যালয়ে
অবস্থিত এবং এর ছয়টি মহাদেশে এর স্বায়ত্ত্বশাসিত অঞ্চল রয়েছে। বেইলর
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলিয়াম বি. পাউচার এর পরিচালক এবং অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি (এসিএম) এর সৌজন্যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
প্রতিটি দলে ৩ জন করে সদস্য থাকে। প্রতিযোগীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী হতে হবে, যারা প্রতিযোগীতার পূর্বে পাঁচ বছরের কম সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেছে। যেসব প্রতিযোগী ইতিপূর্বে দু'বার ওয়ার্ল্ড ফাইনালে অথবা পাঁচবার আঞ্চলিক ফাইনালে অংশগ্রহণ করেছে তারা পুনরায় প্রতিযোগীতায় যোগ দিতে পারে না।
প্রতিযোগীতার সময় প্রতিটি দলকে ৮ থেকে ১১টি সমস্যা দেয়া হয় (আঞ্চলিকে সাধারণত ৮টি এবং ফাইনালে ১০টি), যা ৫ ঘণ্টা সময়ের মধ্যে সমাধান করতে হয়। এ সমস্যাগুলোর সমাধান সি, সি++ অথবা জাভার প্রোগ্রাম হিসেবে জমা দিতে হয়। প্রোগ্রামগুলো কিছু পরীক্ষামূলক ডাটা দ্বারা চালানো হয়। কোণ প্রোগ্রাম সঠিক সমাধান দিতে ব্যর্থ হলে জমাদানকারী দলকে তা অবহিত করা হয় এবং তারা ভিন্ন সমাধান জমা দিতে পারে।
সর্বাধিকসংখ্যক সমস্যা সমাধানকারী দলকে বিজয়ী ঘোষণা করা হয়। একাধিক দল সমান সংখ্যক সমস্যা সমাধান করলে তাদের মধ্যে রাংক নির্ধারণ করা হয়। এই রাংকিং এ কোন দলের স্থান নিম্নরূপে নির্ধারণ করা হয়: প্রতিটি সঠিক সমাধান জমা দেয়ার সময়ের যোগফল এবং প্রতিটি ভুল সমাধান জমা দেবার জন্যে (যাদের সঠিক সমাধান পরবর্তীতে জমা দেয়া হয়েছে) ২০ মিনিট অতিরিক্ত গণনা করা হয়।
প্রতিযোগীতার নিয়ম
আইসিপিসি দলীয় প্রতিযোগিতা। বর্তমান নিয়ম অনুযায়ীপ্রতিটি দলে ৩ জন করে সদস্য থাকে। প্রতিযোগীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী হতে হবে, যারা প্রতিযোগীতার পূর্বে পাঁচ বছরের কম সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেছে। যেসব প্রতিযোগী ইতিপূর্বে দু'বার ওয়ার্ল্ড ফাইনালে অথবা পাঁচবার আঞ্চলিক ফাইনালে অংশগ্রহণ করেছে তারা পুনরায় প্রতিযোগীতায় যোগ দিতে পারে না।
প্রতিযোগীতার সময় প্রতিটি দলকে ৮ থেকে ১১টি সমস্যা দেয়া হয় (আঞ্চলিকে সাধারণত ৮টি এবং ফাইনালে ১০টি), যা ৫ ঘণ্টা সময়ের মধ্যে সমাধান করতে হয়। এ সমস্যাগুলোর সমাধান সি, সি++ অথবা জাভার প্রোগ্রাম হিসেবে জমা দিতে হয়। প্রোগ্রামগুলো কিছু পরীক্ষামূলক ডাটা দ্বারা চালানো হয়। কোণ প্রোগ্রাম সঠিক সমাধান দিতে ব্যর্থ হলে জমাদানকারী দলকে তা অবহিত করা হয় এবং তারা ভিন্ন সমাধান জমা দিতে পারে।
সর্বাধিকসংখ্যক সমস্যা সমাধানকারী দলকে বিজয়ী ঘোষণা করা হয়। একাধিক দল সমান সংখ্যক সমস্যা সমাধান করলে তাদের মধ্যে রাংক নির্ধারণ করা হয়। এই রাংকিং এ কোন দলের স্থান নিম্নরূপে নির্ধারণ করা হয়: প্রতিটি সঠিক সমাধান জমা দেয়ার সময়ের যোগফল এবং প্রতিটি ভুল সমাধান জমা দেবার জন্যে (যাদের সঠিক সমাধান পরবর্তীতে জমা দেয়া হয়েছে) ২০ মিনিট অতিরিক্ত গণনা করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন